নারায়ণগঞ্জে গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে গতকাল শুক্রবার এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির হাত, পা ও মাথা পাওয়া যায়নি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল দুপুরে ফতুল্লার ইসদাইরে বুড়ির দোকান এলাকায় রেললাইনসংলগ্ন ডোবায় একটি লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ওসি বলেন, ধারণা করা হচ্ছে, ১৫-২০ দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তাঁর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।