নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় গতকাল সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ কাপড়, সুতা ও যন্ত্রপাতি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জ শহরের উত্তর মাসদাইর কেতাবপুর এলাকার ডিভাইন টেক্স লিমিটেড কারখানাসংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এর পরপরই ওই কারখানার নিটিং সেকশনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।