নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন।গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের উত্তর নরসিংহপুর এলাকায় অবস্থিত জারজিস কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা মিছিল নিয়ে বের হন।পরে শহরের ২ নম্বর রেলগেটে বাসদ কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। চলতি মাসের ৭ তারিখে তাঁদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তাঁদের পাওনা পরিশোধ নিয়ে টালবাহানা শুরু করে। এরপর মালিকপক্ষ মঙ্গলবার তাঁদের বেতন পরিশোধ করবে বলে জানালেও তা দেয়নি। বকেয়া পাওয়া চাওয়ার কারণে প্রতিষ্ঠানের শ্রমিক শরীফকে কোয়ালিটি ইনচার্জ মাসুদ গালাগাল ও মারধর করেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল বের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শ্রমিকেরা মিছিল করেছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।