প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে বুধবার রাতে গাড়িচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ট্যাক্সিক্যাব উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: হবিগঞ্জের ইমাম হোসেন মীর ওরফে ইমরান (২০), বরিশালের রিয়াদ (১৯), ঢাকার লালবাগের তুহিন (১৯), চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম (১৮) ও শরীয়তপুরের সাইদুল ইসলাম (১৯)।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে গাড়িচোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে কালো একটি ট্যাক্সিক্যাব উদ্ধার করা হয়। গাড়িটি বিক্রির জন্য তাঁরা এখানে নিয়ে এসেছিলেন। তাঁরা আন্তজেলা গাড়িচোর চক্রের সদস্য। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।