নারায়ণগঞ্জে গৃহকর্মী সুমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গৃহকর্মী সুমির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন নির্ভীক ওই কর্মসূচি পালন করে। এতে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামালের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারীনেত্রী শাহানা খানম, সাংবাদিক মজিবুল হক, তানভীর হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় গৃহপরিচারিকা সুমিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।৯ মার্চ শহরের দেওভোগ এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মী সুমিকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ মার্চ সুমির মৃত্যু হয়।