নারায়ণগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রূপালী আবাসিক এলাকার একটি বাড়ির গৃহকর্মীকে (১৭) গতকাল সকালে ধর্ষণ করে গৃহকর্তার ছেলে নাজমুল হাসান। গৃহকর্মী ধর্ষণের বিষয়টি নাজমুলের বাবা-মাকে জানানোর হুমকি দিলে নাজমুল জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়। এ সময় গৃহকর্মী চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে নাজমুল পলাতক।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গতকাল বিকেলে জানান, এ রকম একটি সংবাদ তিনি শুনেছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে।