নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূর নাম রীমা আক্তার (২২)। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গৃহবধূর স্বামী পলাতক। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।জানা যায়, এক মাস আগে দিনমজুর ফারুক ওরফে স্বপন পশ্চিম দেওভোগ এলাকার একটি ঘর ভাড়া নেন। তাঁদের সাড়ে তিন বছরের একটি মেয়ে রয়েছে। তার নাম নিশিতা। গতকাল সকালে নিশিতার চিত্কারে বাড়ির লোকজন ছুটে আসে। তারা দেখে, বিছানায় রীমার লাশ পড়ে আছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এ ব্যাপারে ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়েছে।