নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার দীপা (২১) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।্রদীপার বাবার অভিযোগ, দীপাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছে। তবে দীপার স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন।দীপার বাবা ও সদর মডেল থানার গোগনগর এলাকার দিনমজুর শান্তি মিয়া অভিযোগ করেন, বন্দর উপজেলার মদনগঞ্জ মোল্লাবাড়ি এলাকার সানির (২৮) সঙ্গে তিন বছর আগে দীপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানি এক লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় সানি আরেকটি বিয়ে করেন। তিনি বলেন, যৌতুক নিয়ে বাগিবতণ্ডার পর গত বুধবার রাতে দীপাকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে। পরে তারা লাশের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।দীপার স্বামী সানি বলেছেন, দীপাকে কেউ হত্যা করেনি। বৃহস্পতিবার সকালে তিনি বাথরুমের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার এসআই মকবুল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।