নারায়ণগঞ্জে গ্যাস, বিদ্যুৎ পানির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে মানববন্ধনের আগে সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জ্যেষ্ঠ সহসভাপতি এ ওয়াই এম হাসমতুল্লাহ, সহসভাপতি রফিউর রাব্বী, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বি এম এ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, আলোর মিছিল নারায়ণগঞ্জের সভাপতি জান্নাতুল ফেরদৌস, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নগর সহসভাপতি মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জ ভূঁইয়ারবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি রুহুল আমীন, সচেতন যুব সমাজের সভাপতি সাগর প্রধান, মো. মানিক প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানি না দিয়ে মাসে মাসে বিল নিয়ে যাবেন, তা আমরা মেনে নেব না। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানান বক্তারা। অন্যথায় গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা।কর্মসূচিতে বিভিন্ন এলাকার লোকজন মাটির চুলা, হাতপাখা, হারিকেন ও কলস নিয়ে প্রতিবাদ জানায়।