নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আবাসিক ও বাণিজ্যিকসহ সব ধরনের গ্যাসের সংযোগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার ও প্রতিনিধি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি এ কর্মসূচি পালন করে।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গ্যাস সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী ষড়যন্ত্র করছেন। গ্যাস-সংকটের অজুহাত দেখিয়ে আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের সংযোগ প্রদান বন্ধ রাখায় সাধারণ ঠিকাদারদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। অবিলম্বে গ্যাস সম্পদ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান তাঁরা। সিএনজি স্টেশনগুলোতে রেশনিং সিস্টেম বাড়িয়ে আবাসিক গ্যাস-সংযোগ চালুর জোর দাবি জানান তাঁরা। না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।সংগঠনের সভাপতি শাহ আলম টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইব্রাহীম মামুন, সহসাধারণ সম্পাদক এ এফ তোফাজ্জল হোসেন, এহসান আহম্মেদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, বাদল হোসেন, পারভেজ আলম, আবদুর রহমান প্রমুখ।