নারায়ণগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম লাদেন (১৯)। তিনি ট্রাকশ্রমিক বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নাজিমউদ্দিন জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বিকেল পাঁচটায় ফতুল্লা রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশন ছাড়ার মুহূর্তে ট্রেনে ওঠার চেষ্টা করে নিচে পড়ে মাথায় আঘাত পান লাদেন। পরে আশপাশের লোকজন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।