নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লেগে পুড়ে গেছে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে বোরাক পরিবহনের নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি চলন্ত বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্কে আশপাশের দোকানিরা তাঁদের মালামাল সরিয়ে নিতে থাকেন। খবর পেয়ে হাজীগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় যান চলাচল বন্ধ থাকে। তবে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।