প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত পাইকারি ওষুধের দোকান লার্জ ফার্মার মালিক আওলাদ হোসেনকে (৪৫) মারধর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছুড়ে মারা স্টেপলার আওলাদের ডান চোখে আঘাত হানে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার সময় ওষুধের দোকানটিও ভাঙচুর করে সন্ত্রাসীরা।আওলাদের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী ইলিয়াস, আশিকসহ বেশ কয়েকজন এসে তাঁর ছোট ভাই আওলাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আওলাদকে মারধর করে। একপর্যায়ে স্টেপলার ছুড়ে মারলে আওলাদের ডান চোখে গিয়ে লাগে। এতে তাঁর ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।