নারায়ণগঞ্জে চাঁদাবাজির দায়ে বিএনপি নেতার পাঁচ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক চেয়ারম্যান ও কাঞ্চন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আবুল বাশারকে চাঁদাবাজির দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আসামিদের উপস্থিতে এ রায় দেন।মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১০ ডিসেম্বর পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে উপজেলার কেন্দুয়া এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় দেওয়ানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়।