প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চ নারায়ণগঞ্জে প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে।গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।সংবাদ সম্মেলনে তৈমুর অভিযোগ করেন, বিভিন্ন স্থানে রোডমার্চের প্রচারণার ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হচ্ছে। তাই তাঁদের আশঙ্কা, রোডমার্চ বাধাগ্রস্ত কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতে পারে।তৈমুর আলম বলেন, ‘আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ওই আশঙ্কার কথা জানিয়েছি। তাঁরা আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এর পরও রোডমার্চে বাধা দেওয়া হলে নারায়ণগঞ্জ থেকে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।’