নারায়ণগঞ্জে চার শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার আলীগঞ্জে একটি স্টল কারখানায় কাজ করার সময় চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এই আগুন লাগে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ চার শ্রমিক হলেন ফজলু হক (৫৫), নয়ন মিয়া (২৮), আব্দুল খালেক (৬৫) ও মনির হোসেন (৫৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিনের ভাষ্য, শ্রমিকেরা নিউ ঢাকা মলডিং প্রাইভেট লিমিটেড নামের স্টিল কারখানায় কাজ করেন।