নারায়ণগঞ্জে চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে চোরাই স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ২০০ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে আদমজীতে র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ১১ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সাব্বির আহমেঞ্চদ জানান, গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুতে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিশ্বরূপ চৌধুরী ওরফে মান্নার কাছ থেকে ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। বেলা দুইটার দিকে বিশ্বরূপের সহযোগী নান্টু কুমার তিন লাখ টাকা দিয়ে র‌্যাব কার্যালয় থেকে তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। নান্টুকেও গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, ওই দুজনই স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।