নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমীরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আপৎকালীন কমিটি। গতকাল সকালে শহরের ডিআইটিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণ্ডলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আপৎকালীন কমিটির আহ্বায়ক দিদার খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, এম এ এম সাগর, শাহাদুল্লাহ মুকুল, মোস্তাকিম শিপলু, মমিনুর রহমান, গোলাম কিবরিয়া, সবুজ, টুটুল, নয়ন, মানিক, জুবায়ের প্রমুখ।