নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা হয়েছে।মামলার উদ্ধৃতি দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ সাংবাদিকদের বলেন, গত সোমবার বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর ওই মাদ্রাসাছাত্রীকে একই এলাকার একটি মেয়ে ফুসলিয়ে নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকার সানি ও অলি এবং বাবুরাইল এলাকার রবিন ও রাজীব ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভোরে তারা ওই ছাত্রীকে অচেতন অবস্থায় বন্দরের সিএসডি খাদ্যগুদাম গেট এলাকায় ফেলে রেখে যায়। ওসি জানান, ওই ছাত্রী গতকাল থানায় মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।