নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হানিফ মিয়া (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহামঞ্চদ সাংবাদিকদের বলেন, গত শুক্রবার রাতে উপজেলার সালেহনগর এলাকা থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, বন্দর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে গত সোমবার নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে কয়েকজন যুবক। পরে এলাকার লোকজন ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার পর তার বাড়িতে পৌঁছে দেয়। গত বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় মামলা করে।