নারায়ণগঞ্জে ছিনতাই করা ট্রাক মিরপুরে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ থেকে ছিনতাই করা ৩০০ ব্যাগ সিমেন্ট বোঝাই একটি ট্রাক গত রোববার রাতে ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আলী হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গত ১৭ জুন রাতে নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুরের আবদুল মালেকের মালিকানাধীন তুহিন ট্রান্সপোর্টের একটি ট্রাক ছিনতাই হয়। ট্রাকে ৩০০ ব্যাগ সিমেন্ট ছিল। এ ঘটনায় মামলা করেন আবদুল মালেক। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে মিরপুর ১ নম্বর সেকশনে অভিযান চালিয়ে সিমেন্টভর্তি ওই ট্রাক উদ্ধার এবং ছিনতাইয়ে জড়িত সন্দেহে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।