নারায়ণগঞ্জে ছিনতাই করে পালানোর সময় আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে ছিনতাই করে পালানোর সময় মোক্তার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।এলাকাবাসী ও ছিনতাইয়ের শিকার চান মিয়া জানান, তিনি ঢাকায় থাকেন। গতকাল সকালে টানবাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে কেনাকাটার উদ্দেশে বের হয়ে টানবাজার এলাকার আশা সিনেমা হলের সামনে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাঁর সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি ছিনতাইকারী বলে চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে মোক্তারকে আটক করে। কিন্তু অন্যরা পালিয়ে যায়। মোক্তারের বাড়ি টানবাজার এলাকাতেই। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।