নারায়ণগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গোয়ালপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অপু সিনহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার রাতে শহরের গলাচিপা এলাকায় নিউ এইজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা করিমকে অস্ত্র দেখিয়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় অপু সিনহাসহ কয়েকজন দুর্বৃত্ত। তিনি অপু সিনহাকে চ্যালেঞ্জ করলে দুর্বৃত্তের দলটি পালিয়ে যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ওই ঘটনায় মোস্তফা করিমের দায়ের করা মামলায় অপুকে গ্রেপ্তার করা হয়েছে।