নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইস্পানী বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া ১২০ বস্তা গমসহ ট্রাক গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। পরে নোমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে গমবোঝাই একটি ট্রাক কুমিল্লায় এসে পৌঁছালে ছিনতাইকারীরা চালক ও সহযোগীকে বেঁধে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাইকারী দলের সদস্য নোমান ওই ট্রাকটি চালিয়ে ধামগড় বাজার ইস্পানী বাজার এলাকায় নিয়ে আসে। রাত সাড়ে ১০টায় বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে। এ সময় তারা নোমানকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।