নারায়ণগঞ্জে ছয় ভাষাসৈনিককে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে ছয় ভাষাসৈনিককে সংবর্ধনা দিয়েছে উন্মেষ সাংস্কৃতিক সংসদ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।সাংস্কৃতিক সংগঠনটির সভাপতি সুজয় রায় চৌধুরী জানান, ভাষাসৈনিক গোলাম মোর্শেদ ফারুকী, খাজা মহিউদ্দিন, আয়েশা জালাল, আনোয়ারুল হক নোয়াব, এ কে এম নাসিরউল্লাহ ও খাজা জহিরুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।সুজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিপ্লব বালা, খেলাঘর জেলা শাখার সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।পরে সংগীতানুষ্ঠান ‘একুশের পদাবলী’ ও শহীদ মুনীর চৌধুরী রচিত নাটক কবর প্রদর্শিত হয়।