নারায়ণগঞ্জে জামায়াত শিবিরের বিরুদ্ধে দুটি মামলা, গ্রেপ্তার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গত শনিবার সকালে পুলিশের চার সদস্যের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত শনিবার গভীর রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার হোসেন মামলা দুটি করেন।উভয় মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার, মহানগর সভাপতি নাছিরউল্লাহ, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়। একটি মামলায় পুলিশের ওপর হামলা এবং পুলিশকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ আনা হয়েছে। অপর মামলাটি দ্রুত বিচার আইনে করা হয়।পুলিশ জানায়, পুলিশের পুলিশের ওপর হামলার পর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত দল শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মী সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করে।