নারায়ণগঞ্জে জামায়াতের আমির, সেক্রেটারিসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় দলটির জেলা কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নেতারা হলেন জেলা জামায়াতের আমির মাঈনউদ্দিন, সেক্রেটারি মমিনুল হক, নগরের সভাপতি মনোয়ার হোসেন, জেলার কর্মপরিষদের সদস্য জাকির হোসেন ও দলীয় কার্যালয়ের বাড়ির মালিক জামায়াত-সমর্থক ইকবাল হাবীব।জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, দলীয় কার্যালয়ে বসে নাশকতামূলক ষড়যন্ত্রের পরিকল্পনা করার সময় জামায়াতের পাঁচ নেতাকে আটক করা হয়। নারায়ণগঞ্জে বিভিন্ন সময় পুলিশের ওপর হামলা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।