নারায়ণগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৭২৯ জন
নারায়ণগঞ্জে এবার এসএসসি পরীক্ষায় মোট ৭২৯ জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় পাসের হার ৮০ দশমিক ১১। এবার পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ২৬২ জন ছাত্রছাত্রী। পাস করেছে ১২ হাজার ২২৭ জন। জেলায় সবচেয়ে ভালো করেছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১৭২ জন পরীক্ষায় অংশ নিয়েছে; পাস করেছে ১৭০ জন। এর মধ্যে ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে। নারায়ণগঞ্জ আদর্শ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ২৬৮ জন; কৃতকার্য হয়েছে ২৬৬ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৯। নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ১১৮ জন; পাস করেছে ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের ৯৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। এ ছাড়া আইডিয়াল স্কুল থেকে ৪৮ জন, আইইটি সরকারি উচ্চবিদ্যালয়ের ২৯, জয়গোবিন্দ স্কুল থেকে ১৩, গণবিদ্যানিকেতনের চার ও আদর্শ বালিকা স্কুলের দুজন জিপিএ-৫ পেয়েছে।