নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলীসহ কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকালে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধান, আনোয়ার হোসেন প্রধান, রিয়াদ মোহামঞ্চদ চৌধুরী, শাহ আলম, সালাউদ্দিন ফারুক চৌধুরী প্রমুখ।