নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের টানবাজার এলাকার বঙ্গবিহারী আখড়ার উল্টো পাশের একটি দোতলা পুরোনো ভবন বুলডোজার ও হামার, হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এ ছাড়া শহরের দেওভোগের হাকিম মার্কেটের অংশবিশেষ ভেঙে ফেলা হয়। পৌরসভা সূত্র বলেছে, তারা নয়টি ওয়ার্ডের মোট ৫৬টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। পর্যায়ক্রমে এগুলো ভেঙে ফেলা হবে। নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ জানান, ইতিমধ্যে কয়েকটি ভবন আংশিক ভাঙা হয়েছে।নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়ে যে ভবনগুলোর ধসে পড়ার আশঙ্কা আছে, সেগুলোই তাঁরা ভেঙে ফেলছেন।