নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ফটক থেকে গতকাল রোববার ঝুটভর্তি একটি ট্রাক ছিনতাই হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে বিসিক শিল্পনগর-সংলগ্ন শাসনগাঁও এলাকায় অবস্থিত ওই কারখানার ফটকের সামনে একটি ট্রাকে (যশোর-ট-০২-০০৪২) ঝুট বোঝাই করা হচ্ছিল। একপর্যায়ে ক্ষমতাসীন দলের পরিচয় দেওয়া শামীম ও আবদুল হামিদের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে ট্রাকের চালক কামালকে জিম্মি করে ঝুটভর্তি ট্রাকটি নিয়ে যায়। ওই সময় কারখানার নিজস্ব নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করে এবং অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন গতকাল সন্ধ্যায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।