নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সেহারচর এলাকায় একটি গুদামে আগুন লেগে গতকাল বৃহস্পতিবার বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় (ঝুট) পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে সেহারচর এলাকায় মজিবুর রহমান নামের এক ব্যক্তির ঝুটের গুদামে আগুন লাগে। এতে পুড়ে যায় গুদামের সব ঝুট। খবর পেয়ে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবুুর রহমান দাবি করেন, আগুনে প্রায় তাঁর ৩০ লাখ টাকার ঝুট পুড়ে গেছে।