নারায়ণগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গতকাল সোমবার আবুল হাশেম (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হাশেমের ভাই গাড়িচালক শাহজাহান সাংবাদিকদের বলেন, সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর এলাকায় অবস্থিত একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তাঁর ভাই আবুল হাশেম। হাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সকালে হাশেমের স্ত্রী রুনা তাঁকে ফোন করে জানান, হাশেম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শাহজাহান অভিযোগ করেন, রুনা তাঁর ভাইকে হত্যা করেছে।অভিযোগ অস্বীকার করে রুনা বলেন, তাঁর স্বামী হাশেম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ সেবন করতেন। পারিবারিক কলহের জের ধরে হাশেম আত্মহত্যা করেছেন।ফতুল্লা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আসমা বেগম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।