নারায়ণগঞ্জে ঝড়ে টিনের চাল পড়ে ১৫ মাদ্রাসাছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাটখোলা এলাকায় গত শনিবার রাতের ঝড়ে একটি মাদ্রাসার টিনের চাল ভেঙে পড়ে ১৫ জন ছাত্র আহত হয়েছে। তাদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।কাশিপুর হাটখোলা এলাকার সাদেকুল উলুম মাদানী মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জামাল উদ্দিন জানান, রাত সাড়ে ১১টায় হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে মাদ্রাসার টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং অপর একটি অংশ ঘুমিয়ে থাকা ছাত্রদের ওপর ভেঙে পড়ে।