নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ফায়ারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গত সোমবার সকালে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সহোদর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় লাশ দুটি ভেসে ওঠে। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শিশু দুটি হলো বন্দরের মদনগঞ্জ এলাকার দিনমজুর আলমগীর মিয়ার তিন বছরের ছেলে রাসেল ও দেড় বছরের ছেলে রাতুল। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার জানান, নিখোঁজ শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে।