নারায়ণগঞ্জে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় শহীদ বাপ্পী সড়কে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকচাপায় আলী হোসেন (৯২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাইকপাড়া এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ ওই ট্রাকটি জব্দ করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।