নারায়ণগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের টানবাজার আশা হলের সামনে গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় নাসিমা বেগম (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। জানা গেছে, নারায়ণগঞ্জের নবীগঞ্জে ভাই মানিকের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে নাসিমা বেগম গতকাল সকালে কুমিল্লার নয়াগাঁও থেকে ট্রলারযোগে যাত্রা করেন। ট্রলার থেকে টানবাজার ফেরিঘাটে নেমে তিনি রিকশাযোগে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। আশা হলের সামনে একটি ট্রাক (কুমিল্লা-ট-৭৩০৩) তাঁর রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমা মারা যান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকসহ চালক রাকিবুলকে আটক করেছে।