নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় বাসচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় গতকাল শনিবার ট্রাকের চাপায় তুহিন মিয়া (৩০) নামের বাসের একজন চালক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৫ নম্বর ঘাট এলাকায় গতকাল বিকেলে বাস থামিয়ে রেখে রাস্তার পাশের একটি দোকানে বসে বিশ্রাম নেন বাঁধন পরিবহনের একটি বাসের চালক তুহিন। বিশ্রাম শেষে রাস্তা পার হওয়ার সময় সারভর্তি একটি ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।