নারায়ণগঞ্জে ট্রাকের চাপায় মসজিদের ইমাম নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার শান্তিধারা এলাকায় ট্রাক চাপা পড়ে নোমান আহমেঞ্চদ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভুঁইগড় জামে মসজিদের ইমাম ও শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, গতকাল ভোর ছয়টার দিকে উপজেলার শান্তিধারা এলাকার বাসা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ দিয়ে হেঁটে ভুঁইগড় বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে মালবাহী দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নোমানকে চাপা দেওয়ার পরপরই ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।