নারায়ণগঞ্জে ট্রেন থেকে দুটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার ঢাকাগামী একটি ট্রেনের বগি থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঢাকাগামী সকাল নয়টা ২০ মিনিটের একটি ও দুপুর ১২টার একটি ট্রেন চলেনি।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ঢাকার কমলাপুর থেকে একটি ট্রেন সকাল নয়টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনের শেষের একটি বগিতে যাত্রীরা লাল স্কচটেপ মোড়ানো দুটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুটি ককটেল উদ্ধার করে পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখে। ওসি আরও বলেন, ককটেল উদ্ধারের সময় বগিটি যাত্রীবোঝাই ছিল। নিরাপত্তার কারণে সব বগিতে তল্লাশি করা হয়। পরে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ককটেল দুটি নিষ্ক্রিয় করে।