নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে সদর উপজেলার ফতুল্লার পাগলা বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস জানান, গতকাল দুপুরে সোয়া ১২টার দিকে ওই এলাকায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫-এর মধ্যে। ট্রেনের নিচে কাটা পড়ার সময় ওই ব্যক্তি কানে ইয়ার ফোন লাগানো ছিল বলে আবদুল কুদ্দুস জানান। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।