নারায়ণগঞ্জে ডাকাতির চেষ্টার অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলএনএ সড়কের একটি বাসায় গতকাল সোমবার ডাকাতির চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাদিম (২২), রিফাত (২১) ও সোহাগ (২০)। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে তিন ডাকাত দেওভোগের এলএনএ সড়কের পঞ্চম তলার একটি বাসার দরজায় টোকা দিলে বাসার লোকজন দরজা খুলে দেয়। এরপর ডাকাতেরা বাসায় ঢুকে বাসার লোকজনকে জিম্মি করে আলমারি থেকে ২০-২৫ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা বের করে নেয়। এ সময় ডাকাতের হামলায় গৃহবধূ কণা বেগম আহত হন। পরে বাসার লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ফ্ল্যাটের সামনে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে এক ডাকাত স্বর্ণালংকার, টাকাসহ পাঁচতলা থেকে পাশের পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে এলাকাবাসী তিন ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করে।সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিমউদ্দিন বলেন, ডাকাতির কাজে ব্যবহূত দুটি ছোরা, একটি শাবল, একটি রুমাল, একটি স্কচটেপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। গণপিটুনির শিকার ডাকাতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।