নারায়ণগঞ্জে ডায়িং শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাজ করার সময় গলায় কাপড় পেঁচিয়ে এক ডায়িং শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার চাঁদমারী এলাকায় লিমন ডায়িংয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রায়হান (৪২)। নিহত রায়হান ফতুল্লার কোতোয়ালের বাগ এলাকার তাহের মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।