নারায়ণগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। চাষাঢ়া শহীদ জিয়া হল মিলনায়তনে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল।