নারায়ণগঞ্জে ডিসি ইউএনওসহ নয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের সরকারি ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামসহ নয়জনকে আসামি করে মামলা করেছেন তিন মুক্তিযোদ্ধা।মামলার অন্য অসামিরা হলেন জেলা সমাজসেবা কর্মকর্তা, বন্দর উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাবুদ্দিন খান ও বন্দর মুক্তিযোদ্ধা সংসদের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কমিটির দুই সদস্য কাজী নাছির উদ্দিন ও আজিজুল ইসলাম আজিম। মামলায় বাদীরা আসামিদের কয়েকজনের নাম, পদমর্যাদা এবং বাকিদের শুধু পদমর্যাদা উল্লেখ করেছেন।মামলার বাদী বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলা এলাকার গোলাম মোস্তফা, আলী আজম সাউদ ও বন্দর ধামগড় ঢাকেশ্বরী মিলস এলাকার আবদুর রব ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ বন্দর জ্যেষ্ঠ সহকারী জজ সামসুন্নাহারের আদালতে মামলার আবেদন করেন। গতকাল রোববার শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে বিচারক আসামিদের আগামী ১৫ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর সমন জারি করেন।বাদীরা অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কমপক্ষে দুটি তালিকায় নাম ও বাৎসরিক আয় ১২ হাজার টাকার নিচে থাকার পরও তাঁদের ভাতা দেওয়া হচ্ছে না। সরকারের নীতিমালা অনুযায়ী তাঁরা ভাতা পাওয়ার যোগ্য।