নারায়ণগঞ্জে তরুণ নিখোঁজ, থানায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার অমিত সাহা ওরফে রনি (২৫) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অমিতের মা আশা রানী সাহা ১০ জুন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অমিত সাহা নয়ামাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। পাশাপাশি তিনি স্থানীয় পিএম নিটওয়্যার কারখানার সহকারী কর্মকর্তা (কমার্শিয়াল) হিসেবে কাজ করেন।
আশা রানী সাহা বলেন, ‘৯ জুন রাতে অমিত সাহা তার এক সহকর্মীকে মুঠোফোনে বলে সে (অমিত) রাজধানীর বায়তুল মোকাররমের একটি বাস কাউন্টারে আছে। সেখান থেকে সে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছে। তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।