নারায়ণগঞ্জে তরুণী ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকায় গত রোববার রাতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পোশাক কারখানার কর্মী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এ ঘটনায় সোমবার রাতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউর নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে ওই তরুণী থানায় মামলা করেন। পরে শাহীন ও বাদশা মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।