নারায়ণগঞ্জে তারভর্তি কাভার্ড ভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে বৈদ্যুতিক তারভর্তি একটি কাভার্ড ভ্যান থেকে ফেনসিডিলসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গাড়িতে থাকা লোকজন ডিবির একজন কনস্টেবল ও তথ্যদাতাকে (সোর্সকে) পিটিয়ে আহত করেছে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেঞ্চদ বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চাঁদমারী এলাকায় একটি বৈদ্যুতিক তার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তারভর্তি কাভার্ড ভ্যান থেকে ৫০০ বোতল ফেনসিডিল নামানোর সময় সেগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় কাভার্ড ভ্যানে থাকা লোকজন কনস্টেবল রহিম ও তথ্যদাতা জাকির হোসেনকে মারধর করে। পরে গোয়েন্দা পুলিশের আরও সদস্য সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করেন। ওই দুজনকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেলোয়ার আহম্মেদ জানান, এই ঘটনায় রমজান, মাসুদুর রহমান, আরিফ হোসেন, সুমন, মাহাবুবুর রহমান ওরফে মোল্লা মামুন নামের পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।