নারায়ণগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসসংকট নিরসন ও গ্যাসের মূল্যবৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। শহরের চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস অফিসে এ ঘেরাও কর্মসূচিতে বক্তারা নারায়ণগঞ্জের সর্বত্র জ্বালানি গ্যাসের সংকট তুলে ধরে বলেন, রান্নাবান্না করা যাচ্ছে না। খরচ আগের চেয়ে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ সরকার আবার জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে। এটা যেন মড়ার উপর খাঁড়ার ঘা।বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাসের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন মাহাবুবুর রহমান, অসিত বরণ বিশ্বাস, দুলাল সাহা, আবু নাঈম খান, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।