নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করার দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র ব্যানারে গ্রাহকেরা এ কর্মসূচি পালন করেন।গ্রাহকেরা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে ওই সময় পর্যন্ত তিতাস গ্যাস কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। সমাবেশে গ্রাহকেরা অভিযোগ করেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে জ্বালানি গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না। গৃহিণীদের গভীর রাতে ঘুম থেকে উঠে রান্না করতে হচ্ছে। গ্যাস সমস্যার কারণে ভোগান্তি চরমে উঠেছে।